Hamidul Haque
৫ মে ২০২৫, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেইলি রোডে রেস্তোরায় আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেইলি রোডে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জা

না গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়।

তবে কীভাবে আগুন লেগেছে, এখনো তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

গত বছর ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। ওই ভবনে বেশ কয়েকটি রেস্তোরাঁয় নানা বয়সী মানুষ রাতের খাবার খাওয়ার সময় আগুন লাগে। তখন ভবন থেকে বের হওয়ার সুযোগ না পেয়ে ধোয়ায় শ্বাস বন্ধ হয়ে বেশির ভাগ মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে নারী ও শিশু ছিলেন বেশ কয়েকজন।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, আজ সন্ধ্যায় বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় থাকা রেস্তোরাঁয় আগুন লেগেছে। বহুতল ভবনটির উপরের তলাগুলোতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দোকান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০