News Editor
৩ জুন ২০২৫, ৬:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড় ভাই জ্যুডের ক্লাবেই যাচ্ছেন জোবে বেলিংহাম

ইউরোপের পথে প্রান্তর থেকে তরুণ প্রতিভা খুঁজে আনার বেলায় বুরুশিয়া ডর্টমুন্ডের জুড়ি মেলা ভার। মারিও গোৎজা, রবার্ট লেভানডফস্কি, ইলকাই গুন্দোগান থেকে শুরু করে হালের আর্লিং হালান্ড কিংবা জ্যুড বেলিংহামকেও উঠিয়ে এনেছে জার্মান লিগের ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন আরও এক তরুণ প্রতিভা। 

সেই তরুণ একেবারেই অচেনা না। সান্দারল্যান্ডের তরুণ ফরোয়ার্ড জোবে বেলিংহাম। বড়ভাই জ্যুড বেলিংহাম বর্তমানে রিয়াল মাদ্রিদের ভরসার অন্যতম কেন্দ্র। দুই মৌসুম আগে রিয়াল মাদ্রিদে এসেছিলেন ডর্টমুন্ড থেকে। এবার বড় ভায়ের পথ ধরে জোবে বেলিংহামও ছুটছেন ডর্টমুন্ডের পথেই।

স্কাই জার্মানি নিশ্চিত করেছে ৩০ মিলিয়ন ইউরোতে দলবদল করার একেবারেই কাছাকাছি সান্দারল্যান্ডের এই তরুণ মিডফিল্ডার। তাকে দলে পেতে আগ্রহী ছিল আরেক জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে জোবে বেলিংহাম নিজ থেকেই জানিয়ে দেন, তিনি কেবল বুরুশিয়া ডর্টমুন্ডেই যেতে আগ্রহী। বর্তমানে দুই ক্লাব সান্দারল্যান্ড এবং ডর্টমুন্ড নিজেদের মধ্যে আলোচনা করছে সম্ভাব্য ট্রান্সফার ফি নিয়ে।

চলতি মৌসুমে সান্দারল্যান্ডকে ৭ বছর পর প্রিমিয়ার লিগে ফেরানোর পথে বড় ভূমিকা রেখেছেন জোবে। ৪৩ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। করেছেন ৩ গোল। করিয়েছেন ৪টি। ম্যাচের গতি নিয়ন্ত্রণেও তিনি বেশ পরিপক্ব। এমন একজনকে নিজেদের আগামীর পরিকল্পনায় বেশ ভালোভাবেই যুক্ত করেছে বুরুশিয়া ডর্টমুন্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০