নিউজ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৩, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়দিনের শুভেচ্ছা জানালেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক: দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ও ঢাকা ১০ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র বড়দিন উপলক্ষে
রবিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি সবাইকে শুভেচ্ছা জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পবিত্র বড়দিনের উৎসব খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপন করবেন। এদিনটি সবার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলেই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, গণমুক্তি জোট সবসময় সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। গণমুক্তি জোট সবসময় শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।

উল্লেখ্য, দুই সহস্রাধিক বছর আগে এই দিনে জেরুজালেমে যিশুখ্রিস্ট জন্ম গ্রহণ করেন। হাজার বছর ধরে বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করে আসছেন। হিংসা-বিদ্বেষ, অন্যায়-অত্যাচার ও পাপাচারে নিমজ্জিত মানুষকে সুপথে আনার জন্যই যিশু আবির্ভূত হয়েছিলেন।

তিনি সারাজীবন আর্তমানবতার সেবা, ত্যাগ ও শান্তির আদর্শ প্রচার করেছেন। হিংসা-দ্বেষ ভুলে তিনি সবাইকে শান্তি, সম্প্রীতি ও মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

শাসকের অন্যায় ও অবিচারের বিরদ্ধে তিনি শোষিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষ নিয়েছিলেন। এ কারণে তিনি শাসকের নির্যাতনের শিকার হয়েছিলেন এবং মাত্র তেত্রিশ বছর বয়সে ক্রুশবিদ্ধ হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০