Hamidul Haque
২ মার্চ ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ এমপি।
আজ শনিবার (২ মার্চ) সকালে প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং পরবর্তীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সাথে দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।পরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন ,
বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টিলগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যেই একজন সাধারণ কর্মী হিসেবে সাধারণ জনগণের পাশে আছি । এ সময় প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার প্রতি সম্মান রেখে তা সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য , গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মো: আব্দুল ওয়াদুদ এমপি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার দায়িত্ব বন্টন করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব প্রদান করেন।

মো: আব্দুল ওয়াদুদ রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে রাজশাহী-৫ আসনের এমপি ছিলেন। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০