News Editor
৫ অগাস্ট ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিটার হাস এনসিপি বৈঠক গুজব: এনসিপি নেতাদের বক্তব্য

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, এনসিপি সংশ্লিষ্ট সূত্রগুলো এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, এনসিপির উচ্চপদস্থ নেতারা কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নেননি, বরং বর্তমানে তারা কক্সবাজারে অবকাশ যাপন করছেন।

মঙ্গলবার দুপুরে যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন ঢাকা পোস্টকে বলেন, পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। কেন্দ্রীয় নেতারা সেখানে ঘুরতে গেছেন।

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী মুঠোফোনে বলেন, পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব নিউজ ছড়ানো হচ্ছে তার পুরোটাই গুজব। আমরা এমন মিটিংয়ের বিষয়ে কিছুই জানি না।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন পিটার হাস। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে গিয়েছেন। কক্সবাজারের একটি হোটেলে তারা বৈঠক করবেন।

মূলত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে সারাদেশ যখন নেতাকর্মী ও জনসাধারণ ঢাকায় আসছেন ঠিক সেই সময়ে কক্সবাজার গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। এতেই কৌতূহল তৈরি হয়েছে জনমনে। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। কেউ কেউ পোস্টে দাবি করেছেন— পিটার হাসের সঙ্গে বৈঠক করতে এই নেতারা কক্সবাজারে গেছেন।

দলটির বিশ্বস্ত একটি সূত্র ঢাকা পোস্টকে বলেন, সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে দেখছি— নেতারা কক্সবাজার গেছেন। খোঁজ নিয়ে জানতে পারলাম তারা কক্সবাজারে ঘুরতে গেছেন। পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যে খবরটি বের হয়েছে, সেটি গুজব-মিথ্যা। তবে, পিটার হাস মাঝেমধ্যে কক্সবাজারে তার ব্যক্তিগত বিষয় নিয়ে বৈঠক করেন। গুজবকারীরা সেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এনসিপি পিটার হাসের সঙ্গে কোনও বৈঠক করেনি। নেতারা বিকেলেই ঢাকা ফিরে আসবেন বলে জানি।

এদিকে বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০