নিউজ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিআর নিয়ে সিইসি “সংবিধান ও আরপিওতে পিআর পদ্ধতি নেই”

অনলাইন ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি দেশের সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত নেই। প্রচলিত নির্বাচনী আইন বা পদ্ধতি বদলানোর ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

পিআর পদ্ধতি বা প্রচলিত পদ্ধতির কোনটিতে নির্বাচন হবে— এমন প্রশ্নে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আমাদের যে পদ্ধতি আছে, পিআর তো আরপিওতে নাই। আমরা তো আইন বদলাতে পারি না।

তিনি আরও বলেন, আরপিও পরিবর্তন করে পিআর পদ্ধতি চালু করতে হলে আইন বদলাতে হবে। এছাড়া, আরপিওতে যে পদ্ধতি আছে, তা বদলাতে গেলে সংবিধানও বদলানোর প্রশ্ন আসবে।

সংবিধান পরিবর্তনের কথা বললেই তার বিরুদ্ধে সমালোচনা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সিইসি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বিষয়টি নিয়ে একটি ফয়সালা বা মীমাংসায় আসেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একটা ফয়সালা বা মীমাংসায় আসুক। উনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভব হবে কি, হবে না। যদি উনারা পিআর চান, তাহলে উনারা বুঝবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০