নিউজ ডেস্ক
২৩ মে ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী রোডম্যাপের খোঁজে মরিয়া বিএনপি, চাপে সরকার

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাসহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ এবং অবিলম্বে সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছে বিএনপি। তা না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলেও সতর্ক করেছে দলটি। মূলত এর মাধ্যমে সরকারকে কড়া হুঁশিয়ারি দিল বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

অন্তর্বর্তী সরকার থেকে তিনজন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। একই সঙ্গে পদত্যাগ না করে দ্রুত নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও’ শীর্ষক মুক্ত প্রতিবাদসভায় উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

ফারুক বলেন, অন্তবর্তী সরকারের তিন উপদেষ্টা নিজেরা পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে তাদের পদত্যাগ করান। তবে তিনি কারো নাম উল্লেখ করেননি।

প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন- এমন খবরে মন খারাপ হয়েছে জানিয়ে ফারুক বলেন, ‘আপনি ব্যক্তিগত ইউনূস নন, আপনি জনগণের। আপনি বলেছেন পদত্যাগ করতে চাই, এসব দেখে আমার মন খারাপ হয়েছে।’

দেশে যে অস্থিরতা চলছে, তা কারা করছে? প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, এ অস্থিরতার দায়ভার বিএনপি নেবে না। পদত্যাগ না করে দ্রুত নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন।

বিএনপির এই নেতা আরো বলেন, ‘আপনাকে কেন বসিয়েছিলাম? ৯ মাস আপনি কী করলেন? আপনার না পারার কারণ জানতে চাই? আমরা চাই না আপনার পদত্যাগ। একটি নির্বাচনের রোডম্যাপ দেয়া হচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০