News Editor
১১ অক্টোবর ২০২৫, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়মিত লেগস্পিনার খেলানো ও সাকিবকে নিয়ে যা বললেন তানজিম

বাংলাদেশ দলে বর্তমানে প্রায় নিয়মিতই খেলছেন রিশাদ হোসেন। যদিও ফর্ম ও দলীয় সমন্বয় বিবেচনায় তাকে মাঝে মাঝে দলের বাইরেও রাখা হয়। কখনও কখনও খরুচে হলেও ব্রেকথ্রু দেওয়ার সামর্থ্য রাখেন লেগস্পিনাররা। তাই তো বিশ্বজুড়ে এখন রিস্ট স্পিনারদের বেশ চাহিদা। সেই প্রয়োজনীয়তাই নতুন করে বললেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। 

আফগানিস্তানের বিপক্ষে আজ (শনিবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বললেন, ‘শুধু বাংলাদেশ না, বিশ্ব ক্রিকেটেই প্রত্যেক ব্যাটার লেগস্পিনের বিপক্ষে ভোগে। প্রত্যেক দলে লেগ স্পিনার রাখাই হয় ব্রেকথ্রু দেওয়ার জন্য। এমন স্পিনার (প্রতিপক্ষের জন্য) খতরনাক হয়ে থাকে। আমি মনে করি, আরেকটু মানিয়ে, ট্যাকটিক্স ব্যবহার করে কীভাবে তাদের খেলা যায়, সেদিকে মনোযোগ দেওয়া উচিত।’

এদিকে, গেল এক বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পারার পাশাপাশি দেশেও আসতে পারছেন না তিনি। তবে সাকিবের মতো একজন অলরাউন্ডার পুরো বিশ্বে একজন–ই বলে দাবি তার তানজিম সাকিবের।

তিনি বলেন, ‘সাকিব (সাকিব আল হাসান) ভাই তো পুরো বিশ্বে একজন। সাকিব ভাই দলে থাকা মানে একটা বোলার ও ব্যাটার নিয়ে টেনশন করতে হচ্ছে না। এরকম অলরাউন্ডার দুর্লভ। উনার ব্যাকআপ পাওয়া, দলে তৈরি করা খুব কঠিন। যথাসম্ভব আমরা চেষ্টা করব। বোলার-ব্যাটাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে এই অভাব পূরণ করতে পারব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফের কমল স্বর্ণের দাম

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১০

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১১

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১২

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৩

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৪

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৬

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৭

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৮

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৯

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

২০