নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন আবেদনের সময়সীমা আজ রবিবার শেষ হচ্ছে। বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ১০০টির মতো দল আবেদন করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে দেড় মাসের মতো সময় বৃদ্ধি করে ইসি।
দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার এনসিপির সাধারণ সভায় প্রতীয় নিয়ে আলোচনা করা হয়।
এর আগে গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। দল হিসেবে নিবন্ধন পেতে ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় কমিশন।
এরপর গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানায় এনসিপি।
|
১৫ সেপ্টেম্বর, ২০২৬