নিউজ ডেস্ক
৩১ অগাস্ট ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দেশে আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। এই জোটের নাম ‘জাতীয় জনতার জোট’। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ছয় দল মিলে নতুন এই জোটের ঘোষণা দেওয়া হয়।

তবে এই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নেই। দলগুলো সবার কাছে পরিচিতও নয়। জোটের নেতারা বলেছেন, তারা নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়েও পাননি। তাদের এই জোট আওয়ামী লীগ বা বিএনপিপন্থি কোনোটাই নয়।

নতুন এই জোটের দলগুলো হলো- বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনতা ঐক্য, বাংলাদেশ মানবতাবাদী পার্টি, ন্যাশনাল সবুজ বাংলা পার্টি, বাংলাদেশ ইসলামী গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি।

‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা ও করণীয় শীর্ষক আলোচনা এবং জাতীয় জনতার জোটের আত্মপ্রকাশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজচিন্তক ও জাতীয় ইনসাফ কায়েম কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার।

তিনি বলেন, ‘আমরা যখন জাতীয় ইনসাফ কমিটি করলাম, আমাদের বলল যে আমরা বিএনপিকে ভাঙতে চাই। কিন্তু আমরা রাজনৈতিক দল নই। আমি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কাছে কিছু চাই না। আমরা চাই জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনগণের যে অধিকার, সে অধিকার ফিরিয়ে দেওয়া হোক।’

জাতীয় ইনসাফ কমিটি নির্বাচন বিরোধী নয় উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘এক মাফিয়া লুটেরার জায়গায় আরেক মাফিয়াকে বসাব, এটাতে আমরা নেই। ৫০ বছর ধরে এটা হয়ে আসছে, আমরা এটা চাই না। এবারের লড়াই ভিন্ন রকমের লড়াই। এবারের লড়াই আমাদের কাছে যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, সে অধিকার ফিরিয়ে নেওয়ার লড়াই। কাউকে ক্ষমতায় বসানোর লড়াই নয়।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নৈতিক সমাজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আমসা আমিন। তিনি বলেন, ‘সমাজ অপরাধ, দুর্নীতি ও সন্ত্রাসে ভরে গেছে। স্বাধীনতার ৫০ বছর ধরে আমরা এই সমস্যায় ভুগছি। ১৫ কোটি টাকার নিচে এখন জাতীয় সংসদ নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলোর মনোনয়ন পাওয়া যায় না। এ কারণে সমাজ ও রাজনীতির সংস্কার করতে হবে। সর্বস্তরে জবাবদিহি ও দায়বদ্ধতা প্রতিষ্ঠিত করতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় জনতা জোটের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন। প্রধান আলোচক হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমউল্লাহর নাম থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০