Hamidul Haque
৩ মে ২০২৫, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে মিজানুর রহমান (৪০) নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার নরিল্লা সান্ডাইলপুর এলাকার মৃত মান্নানের ছেলে মিজানুর রহমান। তিনি ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিলেন।

মিজানুর রহমানের চাচা আব্দুস সালাম বলেন, স্থানীয় মসজিদ, মাদরাসা এবং ঈদগাহ মাঠ পরিচালনা করেছেন মিজানুর রহমান। দেড় শতাংশ জমি নিয়ে বিএনপি নেতা আলামিনের সঙ্গে তার বিরোধ ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে মিজানুর রহমান একটি দোকানে চা পান করতে যান। এ সময় আলামিন তাকে ডেকে নিয়ে অন্যস্থানে যান।

পরে কয়েকজন মিলে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে শভপল মসজিদের সামনে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর মিজানুর রহমানের মৃত্যু হয়।

আমরা এ মর্মান্তিক হত্যার বিচার চাই।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০