Hamidul Haque
২৭ মে ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটেে কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড দেয়াল ধ্বসে মা ও দুই শিশুসহ ৩জন নিহত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে ভয়াবহ ঝড়ে লন্ডভন্ড জেলার অনেক গ্রাম। দেয়াল চাপা পরে দুই শিশুসহ মারা গেছে তিন জন । ভেঙ্গে পরেছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্থ হয়েছে মাঠের পর মাঠ ফসল। বৈদ্যুতিক খুঁটি ভেঙে বন্ধ হয়ে গেছে বিদ্যুত সরবরাহ।

এ পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, জেলার ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়িতে দেয়াল ধসে একই পরিবারের মা ও ২ ছেলে সহ ৩ জন মারা গেছে। এরা হলো, জয়নালের স্ত্রী শিল্পী (২৭), ছেলে নেওয়াজ (৭), নিয়ামুল (৩)।

একই উপজেলার তুলশীগঙ্গা ইউপি চেয়ারম্যানের ৪৩ হাজার মূরগীসহ পুরো সেড, উত্তর মহেশপুর শালুকডুবি গ্রামের অধিকাংশ বাড়ি, নর্দান সংলগ্ন ১ নং ওয়ার্ডের নামাপাড়ায় ১০ টি বাড়ি ও বটতলী বাজারের বেশকিছু দোকানসহ এ উপজেলার অন্তত ২০ গ্রামের কয়েকশ বাড়িঘর বিদ্ধস্ত হয়েছে। এদিকে কালাই উপজেলার জিন্দারপুর, করিমপুর, সড়াইলে ঝড়ের তোড়ে উড়ে গেছে অসংখ্য বাড়িঘরের চালা। এছাড়া সদর উপজেলার ধলাহার বিষ্ণুপুর, দোগাছী উত্তরজয়পুর, ভাদশাসহ ৪০টি গ্রাম ও জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ ক্ষতিগ্রস্থ হয়েছে।

অন্যদিকে ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড হয়েছে জেলার অগনিত গাছপালা । ভেঙ্গে গেছে বৈদ্যুতিক খুঁটি। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। সঠিক পরিসংখ্যান এ মুহুর্ত পাওয়া না গেলেও অনুমান করা হচ্ছে হেক্টরের পর হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০