নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৩, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম প্রতিদিনের চীফ কনসালট্যান্ট আনিসুর রহমান

নিজস্ব প্রতিবেদক: দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার ডিজিটাল ভার্সনের ’’চিফ কনসালট্যান্ট’’ হিসেবে যোগদান করেছেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান (সাব্বির)।

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ডিজিটাল ভার্সনের ’’চিফ কনসালট্যান্ট’ আনিসুর রহমান ( সাব্বির ) বলেন, বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন আর আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্ম্ ব্যবহার করে, চট্টগ্রাম প্রতিদিন ডিজিটাল ভার্সনের মাধ্যমে বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরবো । সময়ের সাথে তাল মেলাতেই আমি চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছি এই ডিজিটাল প্ল্যাটফর্ম্। দর্শকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ এখন আমার একটি বড় চ্যালেঞ্জ। এজন্য কর্তৃপক্ষকে সার্বিক পরামর্শ দেয়ার পাশাপাশি অনুষ্ঠান নির্মাণে আমি নিজেও করছি। সাধারণ মানুষের হাসি-কান্না, সুখ-দু:খ, অভাব-অভিযোগ, সাফল্য-ব্যর্থতা, অনিয়ম-অপরাধ, সন্ত্রাস-জঙ্গিবাদ, রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ মহান মুক্তিযুদ্ধের আদর্শে সিটিজি প্রতিদিন ডিজিটাল ভার্সন হবে এক অনন্য যুগান্তকারী প্ল্যাটফর্ম, যা সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও সাফল্যকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এজন্য আনিসুর রহমান বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ন শর্মা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিতে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেরপর এক ধারাহিক উন্নয়ন ও সাফল্যকে বেগমান করতে ও সম্মার্ট বাংলাদেশ গড়তে সিটিজি প্রতিদিন ডিজিটাল ভার্সন হবে গর্জে ওঠা এক হাতিয়ার। সাদাকে সাদা আর কলোকে কালো বলার এক পক্ষপাতীত্বহীন ডিজিটাল ভার্সনের নাম সিটিজি প্রতিদিন। এজন্য আমরা দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।

আনিসুর রহমান সাব্বির টিভি ক্যারিয়ার শুরু করেন ২০০৮ সালে। তিনি বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের বার্তা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা আনন্দ টিভি ও গ্লোবাল টিভি অনএয়ারে তিনি গুরুত্বপূর্ন অবদান রেখেছেন। এছাড়া দীপ্তটিভিসহ বিজয় টিভি, মাই টিভি ও বৈশাখী টিভিতে নিষ্ঠা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে কর্তৃপেক্ষর দৃষ্টি কেড়েছেন। অর্জন করেছেন ভূয়সী প্রশংসা ও সুনাম। এছাড়া তিনি গ্লোবাল টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এবং অপরাধ বিভাগের প্রধান হিসেবে পাঁচ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

আনিসুর রহমান সাব্বির গ্লোবাল টিভি অনএয়ারে আসার আগেই ডিজিটাল প্ল্যাটফর্মে টিভি চ্যানেলটিকে এক অনন্যস্থানে নিয়ে গেছেন। দর্শকদের কাছে গ্রহণযোগ্য, আস্থা ও জনপ্রিয় করে তুলেছিলেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে গ্লোবাল টিভির সুনাম বৃদ্ধিসহ ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাঁর সঞ্চলনায় টকশোসহ বেশ কয়েকটি মানসম্মত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে টেলিভিশনটিতে।

সবশেষ আলভী গ্রুফের সহযোগী প্রতিষ্ঠান মুভি বাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিনি প্রতিষ্ঠানটিকে এক অনন্য স্থানে নিয়ে গেছেন ।

তিনি তাঁর শিক্ষাজীবনে ডাবল অনার্স এবং ডাবল মাষ্টার্স সম্পন্ন করেছেন। সবেশষ তিনি আইন বিভাগে অনার্স এবং মাষ্টর্স সম্পন্ন করেছেন। প্রেফেশনাল স্কিল ডেভলোপমেন্টসহ বিভিন্ন বিষয়ের উপর তিনি কলেজ ও বিশ্ববিদ্যালেয় ক্লাস নিয়ে থাকেন। নিয়মিত অতিথি হিসেবে তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে জাতীয়-আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে থাকেন।

এছাড়া আনিসুর রহমান ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির একজন মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আনিসুর রহমানের ইলেকট্রনিক মিডিয়াতে হাতেখড়ি তাঁর দাদু মিডিয়া বরেন্য মরহুম জি জেড এম এ মুবিনের কাছ থেকে। জি জেড এম এ মুবিন বঙ্গবন্ধুর ৭ই মার্চের অগ্নিঝরা ভাষণসহ মহান মুক্তিযুদ্ধের ভিডিও ধারণ ও সংরক্ষণ করেন। এছাড়া তিনি সীমানা পেরিয়ে, দীপু নাম্বার টু, রাজলক্ষী শ্রীকান্ত, ভাত দেসহ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমার প্রধান চিত্রগ্রাহক ও সবশেষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত ফিল্ম বঙ্গ দর্পণের পরিচালক হিসেবে কাজ করেছেন প্রয়াত মিডিয়া ব্যক্তিত্ব এম এ মুবিন। তৎকালীন ডিএফপির সহকারী পরিচালক হিসেবে অবসরে যান দেশ বরেণ্য এই ব্যক্তিত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০