News Editor
১৩ মে ২০২৫, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রিসে আগুনে পুড়ে ছাই বাংলাদেশি শ্রমিকদের অস্থায়ী বাসস্থান

গ্রিসের পশ্চিমাঞ্চলের ইলিয়া প্রদেশের নেয়া মানোলাদা এলাকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের প্রায় অর্ধশতাধিক অস্থায়ী বাসস্থান (স্থানীয়ভাবে পরিচিত ‘পারাঙ্গা’) পুড়ে গেছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকালে এ আগুনের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা জানান, আগুনে বহু প্রবাসীর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যক্তিগত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৭ শতাধিক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয়রা ধারণা করছেন, রান্নার কাজে ব্যবহৃত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পাশের পারাঙ্গাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বেশিরভাগ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, তারা এখন খোলা আকাশের নিচে রয়েছেন এবং জরুরি সহায়তার প্রয়োজন।
নেয়া মানোলাদা এলাকায় প্রায় ১০ হাজার বাংলাদেশি কৃষিশ্রমিকের কাজ করেন। যারা মূলত স্ট্রবেরি চাষে নিযুক্ত। তাদের অনেকেই অস্থায়ী পারাঙ্গায় নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছেন।এর আগে ২০১৮ এবং ২০২১ সালে একই এলাকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের পারাঙ্গা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভুক্তভোগী শ্রমিকদের সহায়তা প্রদানের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন।

এ আগুনের ঘটনা আবারও নেয়া মানোলাদা এলাকায় প্রবাসী কর্মীদের ঝুঁকিপূর্ণ আবাসনের বিষয়টি সামনে এনেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত শ্রমিকদের নিরাপদ ও মানবিক বসবাসের ব্যবস্থা নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০