News Editor
১২ মে ২০২৫, ৫:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুতর আহত তটিনী

পরিচালক হাসিব হোসাইন রাখি পরিচালিত আসন্ন কোরবানি ঈদের বিশেষ নাটকে কাজ করার সময় অভিনেত্রীর এমন দুর্ঘটনা ঘটে। নাটকের শুটিং চলছিল চট্টগ্রামে। সে শুটিং স্পটেই রোববার (১১ মে) সন্ধ্যায় আহত হন অভিনেত্রী।

 

সংবাদমাধ্যমে তটিনীর আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার সহশিল্পী অভিনেতা তৌসিফ মাহবুব।
 
তিনি বলেন, আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে। রোববার (১১ মে) সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। এতে মাথায় চোট পায় তটিনী।
 
তৌসিফ আরও বলেন, এ দুর্ঘটনা ঘটার পর সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে (ম্যাক্স হাসপাতালে) নিয়ে যাই। চিকিৎসক জানিয়েছে, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ তার বিশ্রাম প্রয়োজন।
 
অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে এ অভিনেতা বলেন, তটিনী আপাতত ভালো আছে। তবে এখনও চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। তটিনীকে কথা বলতে নিষেধ করা হয়েছে।
 
প্রসঙ্গত, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে ‘মন মঞ্জিলে’ নামের এক বাংলোতে ঈদের বিশেষ নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ জুটি। শুটিং চলাকালে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পান অভিনেত্রী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০