Hamidul Haque
২ জুন ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদন : বিচার বিভাগের সংস্কারে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোটার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক প্রকাশনা ‘প্রজন্ম ২৪’-এর মোড়ক উন্মোচনের সময় এই আহ্বান জানান তিনি। সোমবার প্রধান বিচারপতির কার্যালয়ে এই মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচনের পর প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের সংস্কারের জন্য কাজ করছি। গণমাধ্যমও সংস্কারে সহযোগিতা রাখছে। আশা করছি এই সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন ও প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁঞা।

এসময় আরও উপস্থিত ছিলেন ল’ রিপোটার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফের কমল স্বর্ণের দাম

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১০

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১১

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১২

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৩

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৪

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৬

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৭

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৮

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৯

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

২০