News Editor
১৩ নভেম্বর ২০২৫, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘কোনো অপশক্তি আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ তার ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আগামী নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। আগামী নির্বাচন এ দেশকে নতুন করে গঠনের নির্বাচন। এই নির্বাচনে জনগণেই বিজয় অবশ্যম্ভাবী। কোনো অপশক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি বলেন, মনে রাখতে হবে, গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ বার বার রক্ত দিয়েছে। রক্ত দিয়ে তারা স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার রক্তে এ দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী, খুনি হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে গেছে। সুতরাং জনগণকে নতুন করে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ধানের শীষে জনগণের আস্থার প্রতীক। ষড়যন্ত্র করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষের জোয়ারে ষড়্‌যন্ত্রকারীরা ভেসে যাবে।

আবু সুফিয়ান বলেন, শহীদ জিয়ার ১৯ দফার আলোকে তারেক রহমান এ দেশকে নতুন করে সাজাতে ৩১ দফার পরিকল্পনা গ্রহণ করেছেন। ৩১ দফার প্রতিটি দফায় নিহিত রয়েছে মানুষের কল্যাণ। তিনি এ দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করেছেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমরা একটি উন্নত ও সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০