নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার সরকারি সুবিধা ছেড়ে ভোটের মাঠে জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: সরকারি সুবিধা ছেড়ে আকাশপথের পরিবর্তে নিজস্ব ব্যবস্থাপনায় সড়কপথে নির্বাচনী প্রচারে রংপুর গিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জি এম কাদের।

শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরার বাসভবন থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন জাপা চেয়ারম্যান।

বিরোধী দলীয় উপনেতা হিসেবে জি এম কাদের ‘সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’। নির্বাচন আচরণ বিধিমালার ১৪ ধারায় বলা হয়েছে, ‘নির্বাচনী প্রচারে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করতে পারবেন না।’

অথচ গত বৃহস্পতিবার উপনেতার কার্যালয়ের চিঠিতে জি এম কাদেরের রংপুর যাত্রাকে সরকারি সফর বলা হয়। তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হবেন জানিয়ে সংশ্লিষ্ঠ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন-ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন জি এম কাদের। তার সফরের খরচ বহন করে সরকার।

জি এম কাদের আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের প্রার্থী। উপনেতার সহকারী একান্ত সচিব (এপিএস) আবু তৈয়ব স্বাক্ষরিত বৃহস্পতিবারের চিঠিতে বলা হয়েছিল, জি এম কাদের শনিবার আকাশপথে নীলফামারীর সৈয়দপুর হয়ে রংপুর যাবেন। একইভাবে সোমবার ঢাকায় ফিরবেন।

আচরণ বিধিমালা অনুযায়ী, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, বিরোধীদলীয় নেতা ও উপনেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবং তাদের সমমর্যাদার কোনো ব্যক্তি, এমপি এবং সিটি করপোরেশনের মেয়ররা সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি। ১৪(১) উপধারা অনুযায়ী, তারা ভোটের প্রচারে সরকারি যানবাহন, প্রচারযন্ত্র এবং অন্য কোনো রকম সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা কর্মচারীরা ব্যবহার করতে পারবেন না।

রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির সমকালকে জানিয়েছেন, শনিবারের পরিবর্তে আজ রাতে সড়কপথে রংপুরে এসেছেন জি এম কাদের। শনিবার ও রোববার নির্বাচনী প্রচারে অংশ নেবেন। পরে তিনি পথসভা ও গণসংযোগ করবেন।

ভোটের প্রচারে জি এম কাদেরের রংপুর যাত্রা সরকারি সফর হিসেবে গণ্য হলে বিমান ভাড়াসহ সব খরচ সরকারের কোষাগার থেকে মেটানো হতো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০