নিউজ ডেস্ক
১৮ জুলাই ২০২৩, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একদিকে পদযাত্রা, অন্যদিকে শোভাযাত্রা, ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে একইদিনে কর্মসূচি পালন করেছে বৃহৎ দুই রাজনৈতিক দল । একদিকে বিএনপির সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে পদযাত্রা। অন্যদিকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ নিয়ে আওয়ামী লীগের কর্মসূচি চলছে। ফলে তীব্র যানজটে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। কর্মসূচি পালন করতে সড়ক বেছে নেওয়ায় যানজটে প্রায় স্থবির পয়ে পড়ে রাজধানী।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক, মিরপুরে শুরু হয় যানজট। রাজধানীর পল্টন, প্রেসক্লাব, শাহবাগ ও ধানমন্ডি এলাকায় যানজট শুরু হয় দুপুরে।

বিএনপির পদযাত্রা করেছে গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর-১ ও ১০ হয়ে কাজীপাড়া, শেওড়াপাড়া দিয়ে আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, কাকরাইল হয়ে নয়াপল্টন। এরপর ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড় এবং দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়। বিকেল সোয়া ৪টায় বিএনপির পদযাত্রা পৌঁছায় দলের পল্টন কার্যালয়ে।
বিএনপির পদযাত্রা যে পথ দিয়ে এগিয়েছে, সেখান দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে গাড়ির মধ্যে বসে থাকতে হয়।

এদিকে, বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়। এখান থেকে শোভাযাত্রা করে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যায়। এতে আশপাশের এলাকায় যানবাহনের ধীরগতি ও যানজট দেখা দেয়।

এর আগে দুপুরেও রাজধানীর রমনা, কাকরাইল, পল্টন এলাকায় যানবাহনের ধীরগতি ছিল। এর প্রভাব পড়ে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন সড়কে। দুপুরে প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। ফলে অন্য রাস্তা ব্যবহার করায় অতিরিক্ত গাড়ির চাপে প্রেসক্লাব-পল্টন এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। এ সময় কিছুক্ষণের জন্য দুই পাশেই আটকে যায় গাড়ি চলাচল।

যানজটে আটকে থাকা ভুক্তভোগীরা বলেন, গাবতলী থেকে বিএনপির পদযাত্রার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যানজটে আটকে আছেন তারা। এ ছাড়া আরিচাগামী লেনটিতে পরিবহনগুলো চলেছে ধীরগতিতে। যানজটে আটকা পড়ে অনেকেই বাস থেকে নেমে হেঁটে রওনা দিচ্ছেন গন্তব্যের উদ্দেশে।

এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সালেহপুর ব্রিজ এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০