নিউজ ডেস্ক
১২ মে ২০২৫, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাস সৃষ্টি করে ব্রাজিলের কোচ হলেন কার্লো আনচেলত্তি

ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মে মাসেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, মে মাসের শেষ সপ্তাহ বা ২৬ মে থেকে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের জাতীয় দলের ডাগআউটে পাবেন ভিনিসিয়ুস-রদ্রিগোরা।

এদিকে, ব্রাজিল ফুটবল ফেডারেশনও জানিয়েছে মে মাসেই ব্রাজিলে আসছেন কার্লো আনচেলত্তি। যদিও তাদের বিজ্ঞপ্তিতে তারিখ নিশ্চিত করা হয়নি।

২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান কোচ। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি।

ব্রাজিলের কোচ হওয়া নিয়ে কার্লো আনচেলত্তির সঙ্গে বেশ কয়েকদফা বৈঠক করে সিবিএফ। প্রাথমিকভাবে চুক্তি সম্পন্ন করতে রাজি হয় দুই পক্ষ। যদিও একপর্যায়ে তাতে বাধ সাধেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব বিশ্বকাপের আগে তাকে কোনোভাবেই ছাড়তে রাজি ছিলেন না মাদ্রিদের প্রেসিডেন্ট। যদিও শেষ পর্যন্ত মাদ্রিদ তাদের অবস্থান থেকে সরে আসে।

এদিকে ব্রাজিলও মে মাসেই আনচেলত্তিকে নিজেদের করতে মরিয়া ছিল। ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তিকে সিবিএফের প্রস্তাব মেনে নিতে হবে সেটাই ছিল দুই পক্ষের বিবাদের মূল বিষয়। শেষ পর্যন্ত ব্রাজিলের চাহিদা পূরণ হলো।

ব্রাজিল জাতীয় দলে সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে ১৯৬৫ সালে। পাশের দেশ আর্জেন্টিনার ফিলপো নুনেজ এসেছিলেন সেলেসাওদের কোচ হয়ে। তবে তিনি ছিলেন খণ্ডকালীন মেয়াদে। সেই হিসেবে বলতে গেলে ৬০ বছর পর ব্রাজিল খেলতে নামবে এক বিদেশি কোচের অধীনে। আগামী জুন মাসে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন আনচেলত্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০