নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের বাইরের প্রার্থীদের জোটবদ্ধ করতে চায় “জাতীয় সমন্বয় কমিটি”

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীনদের আওয়ামী লীগের প্রার্থীদের টক্কর দিতে মাঠে নামছে নতুন রাজনৈতিক জোট। ১০১ জন বিশি^ষ্ট নাগরিকের সমন্বয়ে গঠিত জাতীয় সমন্বয় কমিটি বিরোধী দলীয় ও স্বতন্ত্র সহস্রাধিক প্রার্থী থেকে ৩০০ বাছাইকৃত প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠে নামবে এই জোট। মঙ্গলবার দুপুরে এই জোটের সমন্বয়ক নতুন বাংলা এর চেয়ারম্যান মো. আকবর হোসেন ফাইটন এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন। রাজধানীর এলিফ্যান্ট রোডে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ কংগ্রেস, গণমুক্তি জোট ও গণ কংগ্রেসের শীর্ষ নেতারা অংশ নেন। বাংলাদেশ কংসের মহাসচিব মো. ইয়ারুল ইসলাম, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ ও গণ কংগ্রেসের চেয়ারম্যান মো. আকবর হোসেন সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও নতুন বাংলা এর চেয়ারম্যান মো. আকবর হোসেন ফাইটন বলেন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, গণমুক্তি জোট, গণ কংগ্রেসসহ স্বতন্ত্র প্রার্থীরের আলোচনা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শনিবার আওয়ামী লীগের বাইরের প্রার্থীদের থেকে যোগ্য ৩০০ প্রার্থীকে সমর্থন দিবে জাতীয় সমন্বয় কমিটি। এই ৩০০ প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে গণজোয়ার সৃষ্টি করে আওয়ামী লীগকে বিরোধী দলীয় আসনে বসানো হবে।

বাংলাদেশ কংসের মহাসচিব মো. ইয়ারুল ইসলাম বলেন, জাতীয় সমন্বয় কমিটি ভালো উদ্যোগ গ্রহণ করেছে তাদের উদ্যোগকে স্বাগত জানাই। দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে তাদের জোটবদ্ধ হওয়ার বিষয়ে চূড়ান্ত নেওয়া হবে। সুশীল সমাজ যদি আমাদের প্রার্থীদের পক্ষে মাঠে নামে তাহলে প্রার্থীরা বেশি ভোট পাবে।

গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, দলের যোগ্য প্রার্থীরা জাতীয় সমন্বয় কমিটির সমর্থন পেয়ে ভালো ফলাফল করতে পারবে। তবে এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে তাদের জোটবদ্ধ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গণ কংগ্রেসের চেয়ারম্যান মো. আকবর হোসেন বলেন, আওয়ামী লীগের এক দলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে নতুন জোট অগ্রনী ভূমিকা রাখবে। সকল দলের ঐক্য গড়তে পারলে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করে সরকার গঠন করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০