স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০১৯, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অক্টোবরেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

 ইমরান হোসাইন আদ্রিয়ান,ন্যাশনাল ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তিন বছরের মেয়াদ পূর্তিতে আগামী অক্টোবরেই ২১তম জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে ওই বৈঠকে উপস্থিত একজন নেতা জানিয়েছেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয় তিন বছর পর পর। ২০১৬ সালের ২৩ অক্টোবর সর্বশেষ সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা টানা অষ্টমবারের মতো পুনঃনির্বাচিত হন, তবে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ এসেছিলেন ওবায়দুল কাদের। হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদের এখন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের এই বৈঠকের পর দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আওয়ামী লীগ যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও সংগঠনের জাতীয় কাউন্সিলের প্রস্তুতিকে সামনে রেখে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আটটি টিম গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলের উপদেষ্টামণ্ডলী, সভাপতিমণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এই টিমসমূহ আটটিসাংগঠনিক বিভাগের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও গতিশীল করবে।

সম্মেলনের দিন-তারিখ ঠিক হয়েছে কি না জানতে চাইলে সভায় উপস্থিত একজন নেতা বলেন, “সম্মেলনের তারিখ নির্ধারণ না হলেও সম্মেলন অক্টোবরেই হবে, এমন সিদ্ধান্ত হয়েছে।”

সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, শ্রী রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সভার শুরুতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বনানী অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

“একই সাথে সম্প্রতি নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে সংঘটিত পবিত্র জুমার দিনে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং এ ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেনের প্রতিও গভীর সহমর্মিতা জানান।”

প্রধানমন্ত্রী বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যথাযথভাবে বিল্ডিং কোড অনুসরণ, অগ্নিনির্বাচনের ব্যবস্থা এবং এ বিষয়ে সরকারি সংস্থাগুলোর কঠোর নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

“গতকালের বনানী দুর্ঘটনার পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বেচ্ছাশ্রমী শিক্ষার্থীদের সাহসী ও কার্যকরী ভূমিকার জন্য সভার পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনা সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।”

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সারাদেশে দলীয়ভাবে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে সারা দেশে আওয়ামী লীগের সর্বস্তরে সাংগঠনিকভাবে বছরব্যাপী উপযোগী কর্মসূচি পালন ও গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনে যে সব মন্ত্রী, এমপি ও নেতারা দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করছেন না তাদের কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন তৈরি ও ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০