ঢাকাশনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ

News Editor
এপ্রিল ১৬, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

একসময় সতীর্থ হিসেবে বাইশ গজে দেশের হয়ে একসঙ্গে খেলেছেন তারা দুজন। সময়ের পরিবর্তনে এখন একজন দেশের ক্রিকেটের অভিভাবক, আরেকজন জাতীয় দলের নেতৃত্বে আছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবালের কমিটির অধীনে প্রথম সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন মিরাজ। সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে স্বাভাবিকভাবেই উঠে আসে বিসিবি নেতৃত্বে পরিবর্তন এবং তামিম ইকবাল প্রসঙ্গ।

বোর্ডে ঘনঘন পরিবর্তন খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলে কি না—এমন প্রশ্নে মিরাজ জানান, পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠের বাইরের বিষয়গুলো তারা খুব একটা মাথায় নেন না। তাদের মূল লক্ষ্য পারফর্ম করা।

তিনি আরও জানান, নতুন বিসিবি সভাপতির সঙ্গে দলের কথা হয়েছে এবং তিনি দলের প্রশংসা করার পাশাপাশি ভালো খেলার জন্য উৎসাহ দিয়েছেন।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল (শুক্রবার) সকাল ১১টায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।