ঢাকাশনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে শ্রমিককে জীবিত উদ্ধার

News Editor
এপ্রিল ১৭, ২০২৬ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তানে একটি পাথরের খনি ধসের ১৭  দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।  উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবদুল ওয়াহাব বলে জানিয়েছে রেসকিউ ১১২২। 

এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, গত ৩১ মার্চ খাইবার পাখতুনখোয়ার মারদান জেলার রুস্তম তেহসিলের নাঙ্গাবাদ এলাকায় পাথর খনি ধসের ঘটনা ঘটে।  ফলে সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়ে যান। এ ঘটনায় আটজন শ্রমিক নিহত হন।

রেসকিউ ১১২২-এর কর্মকর্তা সৈয়দ আব্বাস এক ভিডিও বার্তায় জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবদুল ওয়াহাব।  তিনি মোহমান্দ জেলার বাসিন্দা।

দীর্ঘ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গেই চিকিৎসা দেওয়া শুরু হয়।

তিনি আরও জানান, এর আগে আটকেপড়া সবার হিসাব মিলিয়ে দেখা হয়েছিল, তবে একজন নিখোঁজ ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।

উদ্ধারকৃত ব্যক্তিকে বর্তমানে মারদান মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় ভূমিধস একটি নিয়মিত ঝুঁকি। বিশেষ করে আপার দির, চিত্রাল, কোহিস্তান এবং সোয়াতের মতো পার্বত্য অঞ্চলে খাড়া ঢাল ও ভঙ্গুর ভূপ্রকৃতির কারণে এসব এলাকার মানুষ সবসময়ই ঝুঁকির মধ্যে বসবাস করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।