২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো উড়িয়ে দিচ্ছেন না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমানে ৪১ বছর বয়সী এই ফুটবলার নিয়মিত গোল করছেন। আর এতেই নিজের খেলা আরও বেশ কিছু বছর চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ভালো ফর্ম ধরে রাখতে পারলে তিনি আরও কয়েক বছর খেলে যেতে চান, এমনকি ২০৩০ সাল পর্যন্ত খেলার সুযোগও থাকতে পারে। তার লক্ষ্য দেশের হয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতা।
এর আগে অনেকেই মনে করেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপই ছিল তার শেষ আসর, তবে এখন ২০২৬ বিশ্বকাপের পাশাপাশি ভবিষ্যতেও খেলার আশা দেখাচ্ছেন রোনালদো। তার মতে, শারীরিক সক্ষমতা ও পারফরম্যান্স ঠিক থাকলে তিনি ৫০ বছর বয়স পর্যন্তও খেলতে পারেন।
উল্লেখ, পর্তুগাল ২০২৬ বিশ্বকাপে গ্রুপ কে-তে খেলবে। যেখানে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ আছে রোনালদোর দলের।
