ঢাকাশনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

বৈঠকের দিন ঘোষণা ট্রাম্পের, তবে ‘কিছুই জানে না’ লেবানন

News Editor
এপ্রিল ১৬, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ণ
Link Copied!

৩৪ বছরের পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বৈঠকে বসছেন ইসরাইল ও লেবাননের নেতারা—  এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তবে তেল আবিবের সঙ্গে আসন্ন কোনো যোগাযোগ বা বৈঠক সম্পর্কে তারা ‘অবগত নয়’ বলে দাবি করেছে বৈরুত। 

লেবাননের এক  সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে দেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন—প্রায় ৩৪ বছর—দুই দেশের নেতারা কথা বলেননি। আগামীকাল (বৃহস্পতিবার) তা হবে। ভালো লাগছে!’

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ‘অবগত নয়’ জানিয়ে সরকারি ওই সূত্র বলেন, ‘ইসরাইলের সঙ্গে কোনো পরিকল্পিত যোগাযোগের বিষয়ে আমরা অবগত নই, এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মাধ্যম থেকেও আমাদের জানানো হয়নি।’

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের ওপর পুনরায় হামলা শুরু করলে লেবাননও সংঘাতে জড়িয়ে পড়ে।  এরপর থেকে দখলদার বাহিনীর হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এ ছাড়া দক্ষিণ লেবাননে স্থল অভিযানও চালিয়েছে ইসরাইলি বাহিনী।  তারা আরও এলাকা দখল করে একটি তথাকথিত ‘বাফার জোন’ তৈরি করার চেষ্টা করছে বলে জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।