নিউজ ডেস্ক
৮ নভেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিশেষ করে পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের প্রতি আন্তরিক শুভকামনা জানান তিনি। একই সঙ্গে পাকিস্তানের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে হিন্দু সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় শেহবাজ শরিফ বলেন,দীপাবলি ঘৃণা, অসহিষ্ণুতা ও হতাশার অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক। এই উৎসব শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বার্তা দেয়।

পাকিস্তানের হিন্দু সম্প্রদায়কে দেশের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন শেহবাজ। তিনি বলেন, দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতিতে তাদের অবদান মূল্যবান। পাকিস্তানের বৈচিত্র্যময় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ।

বার্তায় বলা হয়, পাকিস্তানের সংবিধান সংখ্যালঘুদের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষার নিশ্চয়তা দেয়। ধর্ম, বিশ্বাস, বর্ণ বা জাতি নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শেহবাজ শরিফ শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ পাকিস্তান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান, যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিতে বসবাস করবেন এবং সবাই সমান শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ পাবেন।

শেষে দীপাবলি উদযাপনকারী পাকিস্তানি হিন্দুদের উৎসবের আনন্দ উপভোগের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে সবার মধ্যে শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তবে এই শুভেচ্ছাবার্তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০