News Editor
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশেদ খান ফিরছেন না গণঅধিকারে, থাকছেন বিএনপিতেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও সদরের আংশিক) ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। তবে ভোটে হারলেও রাশেদ খান জানিয়েছেন, বিএনপির সঙ্গেই রাজনীতি করতে চান তিনি। আর ফিরবেন না গণঅধিকারে।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালেব ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট। অন্যদিকে, রাশেদ খান পেয়েছেন ৫৬ হাজার ২২৪ ভোট।

রাশেদ খান বলেন, ‘গণঅধিকার পরিষদ এবং বিএনপি যৌথভাবে নির্বাচন করেছে। এখন পর্যন্ত দল দুটি একসঙ্গে কাজ করছে। আমি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক থাকাকালে জাতীয়তাবাদী শক্তির পক্ষেই কাজ করেছি। বিএনপি এবং গণঅধিকার পরিষদের রাজনৈতিক লড়াই একই রকম। যেহেতু বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছি, তাই দলটির সঙ্গেই রাজনীতি করতে চাই।’

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগ মুহূর্তে গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীক পান রাশেদ খান। এর আগে থেকেই ঝিনাইদহ-৪ আসনটি তাকে ছেড়ে দেওয়ার আলোচনা উঠলে স্থানীয় বিএনপিতে প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করে বিএনপির স্থানীয় নেতাকর্মীর একটি বড় অংশ

এ বিষয়ে রাশেদ খান বলেন, ‘তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছিলেন। যারা তার সিদ্ধান্ত অমান্য করেছে, তারা এরই মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত।’ নির্বাচনে বিএনপির তৃণমূল তার সঙ্গে ছিল বলেও তিনি দাবি করেন।

বিএনপির কোনো কমিটিতে এখনো জায়গা না পেলেও রাশেদ জাতীয় পর্যায়ে রাজনীতি করতে আগ্রহী। তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে আমার যেহেতু জাতীয় পর্যায়ে উত্থান, তাই বাংলাদেশের যে কোনো জায়গায় রাজনীতি করার অধিকার আমার আছে। ঝিনাইদহ আমার নিজ জেলা, সেখানে এবং জাতীয় পর্যায়ে রাজনীতি করব।’

গণঅধিকার পরিষদে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে রাশেদ খান বলেন, ‘এ ব্যাপারে আমি মন্তব্য করব না। আমি বিএনপির সঙ্গে থেকে রাজনীতি করতে চাই। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।’ তবে গণঅধিকার পরিষদের বর্তমান নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বলেও জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০