ঢাকামঙ্গলবার , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

‘সবার আশা আমি অনেক ম্যাচ জেতাবো, জানি সেটা হচ্ছে না’

News Editor
মার্চ ১০, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। তার আগে আজ মঙ্গলবার দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

ওয়ানডেতে নিজেদের ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানালেন মিরাজ, ‘এই বছর আমাদের অনেক বেশি ওয়ানডে ম্যাচ আছে। আমরা পরিকল্পনাটা ভালোভাবে করতে পারব। প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো করতে পারছেন না মিরাজ। অকপটে স্বীকারও করেছেন, ‘সবার এক্সপেকটেশন যেটা, আমি অনেক ম্যাচ জেতাবো। আমি জানি সেটা হচ্ছে না। আমি সবসময় চিন্তা করি দলের প্রয়োজনে কিভাবে ভালো খেলা যায়।’

দলে যারাই আছেন তাদের দায়িত্ব নেওয়ার কথা জানালেন মিরাজ, ‘যারা এখন আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। ওয়ানডে ফরম্যাটটা এমন একটা খেলা যেটা আসলে প্রত্যেকটা অবস্থায় মনিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা অবস্থা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এটা প্রত্যেকটা প্লেয়ারের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানদের বেশি দায়িত্ব নিতে হবে এবং আমার কাছে মনে হয় যে আমরা ওভাবে পরিকল্পনা করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।