ঢাকামঙ্গলবার , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

News Editor
মার্চ ১০, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সরাসরি সেই টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করতে হলে র‍্যাংকিংয়ে অন্তত শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশ দলকে। বর্তমানে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে।

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এই সিরিজে নান্দনিক পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে চায় বাংলাদেশ দল।

মিরপুরে সিরিজ শুরুর আগে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানান, ‘দলের মূল লক্ষ্য শুধু আট নম্বরে উঠে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা নয়, বরং র‍্যাঙ্কিংয়ের আরও ওপরে ওঠা। কোয়ালিফিকেশনের সময় আমরা যদি ছয় বা সাত নম্বরে থাকতে পারি, তবে সেটি হবে দারুণ অগ্রগতি। তবে তার জন্য আমাদের আরও উন্নত ক্রিকেট খেলতে হবে।’

কোচ আরও বলেন, ‘একজন ওপেনারের জন্য ৫০ ওভার কিপিং করা খুব কঠিন। এ ছাড়া সে স্পিন বোলিংয়ের বিপক্ষে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। তাই সে মিডল অর্ডারে থাকলে আমাদের অনেক সাহায্য হবে। সাম্প্রতিক সময়ে মিডল অর্ডার আমাদের অন্যতম দুর্বল জায়গা ছিল। আশা করি, তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে আমরা সেখানে কাঙ্ক্ষিত ফল পাব।’

সর্বশেষ ২০১৫ সালে ঢাকায় হওয়া ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ‘বাংলাওয়াশ’ করেছিল বাংলাদেশ। এবারও ভালো ফলের আশা থাকলেও প্রতিপক্ষের শক্তির কথা মনে করিয়ে দিয়েছেন সিমন্স। র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা পাকিস্তান দলে এবার অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছেন, যাদের এখনও ওয়ানডে অভিষেক হয়নি।

সিমন্স বলেন, ‘পাকিস্তান সব সময়ই প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে। তাই নতুন হলেও তারা বিপজ্জনক হতে পারে। তাছাড়া তারা অবশ্যই আগের ফলের (২০১৫ সালের) পুনরাবৃত্তি হতে দিতে চাইবে না এবং সিরিজে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।