News Editor
১২ মে ২০২৫, ৫:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁঠাল খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাঁঠাল এমন একটি ফল যা অনেকে খেতে ভীষণ পছন্দ করেন, অনেকের কাছে আবার মোটেই পছন্দের নয়। তা আপনি খেতে পছন্দ করেন বা না করেন, এর উপকারিতার কথা অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই। আকৃতিতে বড়, মিষ্টি, রসালো এই গ্রীষ্মকালীন ফলের রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। এতে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ রয়েছে। কম চর্বি এবং কোলেস্টেরলমুক্ত কাঁঠাল হজমে সহায়তা করে, শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। চলুন জেনে নেওয়া যাক, কেন কাঁঠাল খাওয়া উপকারী-

১. হাইড্রেটেড রাখে

কাঁঠালে পানির পরিমাণ বেশি থাকে, যা গরমের দিনে হাইড্রেশনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত এই ফল খেলে ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া তরল পদার্থ পূরণ করা যায় এবং ডিহাইড্রেশনজনিত ক্লান্তি বা মাথাব্যথা প্রতিরোধ করা সম্ভব হয়।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁঠাল শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এটি শরীরকে মৌসুমী সংক্রমণ এবং ঠান্ডা বা তাপজনিত জ্বরের মতো সাধারণ গ্রীষ্মকালীন অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

৩. হজমশক্তি উন্নত করে

কাঁঠালের প্রাকৃতিক আঁশ স্বাভাবিক মলত্যাগ এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে হজমে সহায়তা করে। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সহায়তা করে, যা গ্রীষ্মের তাপের কারণে হজমশক্তি ধীর হয়ে গেলে বিশেষভাবে সহায়ক।

৪. দ্রুত শক্তি সরবরাহ করে

কাঁঠালে ফ্রুক্টোজ এবং সুক্রোজের মতো প্রাকৃতিক চিনি থাকে যা প্রক্রিয়াজাত চিনির মতো নয়। এই চিনি কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই দ্রুত শক্তি বৃদ্ধি করে। ওয়ার্কআউটের আগে নাস্তা হিসেবে কিংবা গ্রীষ্মের দুপুরে সতেজতার জন্য কাঁঠাল খেতে পারেন।

৫. হৃদরোগ দূরে রাখে

কাঁঠাল পটাশিয়ামের একটি ভালো উৎস, যা সোডিয়াম প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তনালীকে অক্সিডেটিভ স্ট্রেস থেকেও রক্ষা করে, এভাবে ধীরে ধীরে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০