Hamidul Haque
১১ মে ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের উদ্বৃত্ত লক্ষাধিক কোরবানির পশু যাবে সারাদেশে

অনলাইন ডেস্ক : নাটোর, ১১ মে, ২০২৫ (বাসস) : ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুত ৫ লাখ ১৫ হাজার কোরবানির পশুর মধ্যে জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে ২ লাখ ৪১ হাজার পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত এসব কোরবানির পশু রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হবে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এবছর প্রায় ২০ হাজার খামারি মোট ৫ লাখ ১৪ হাজার ২১৫টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন। এরমধ্যে  গরু ১ লাখ ১৮ হাজার ৩১৭টি, মহিষ ৭ হাজার ৯২৮টি, ছাগল ৩ লাখ ৪৯ হাজার ৪৮৭টি, ভেড়া ৩৮ হাজার ৪৫১টি এবং দুম্বা ৩২টি। জেলায় এবছর কোরবানির পশুর চাহিদা ২ লাখ ৭৩ হাজার ২০৫টি। অর্থাৎ উদ্বৃত্ত থাকছে ২ লাখ ৪১ হাজার ১০টি।

জেলা ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থেকে নিরাপদ উপায়ে পশু হৃষ্ট-পুষ্টকরণে জেলায় এ পর্যন্ত এক হাজার ৯৫ জন খামারিকে প্রশিক্ষণ প্রদান ও ১১৪টি উঠান বৈঠক করেছে। এছাড়াও প্রায় পাঁচ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে । এসব কার্যক্রম অব্যাহত রাখাসহ নিয়মিত খামার পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি খামারগুলোতে চুরি রোধ করে পশুগুলো নিরাপদ রাখা, পশু পরিবহণ, অর্থ লেনদেন ইত্যাদি বিষয়েও  খামারিদের সতর্ক করা হচ্ছে বলে জানান নাটোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তফা জামান।

নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকার আদর্শ খামারি রেকাত আলী বলেন, আমার খামারের গরুর ক্রেতা প্রায় সকলেই রাজধানীসহ দেশের অন্যান্য এলাকার বাসিন্দা। নাটোরের খামারিরা ঢাকার কচুক্ষেত, গাবতলী, মীরপুর, শাহজাহানপুর, বারিধারা, হাজারীবাগ, বাড্ডা, মৌচাক, ক্যান্টনমেন্ট হাট, তেজগাঁও, রামপুরা ইত্যাদি হাটে সচরাচর গিয়ে থাকেন। ঢাকা ছাড়াও রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নোয়াখালী, সিলেটসহ বিভিন্ন জেলায় গিয়েও তারা গরু বিক্রি করেন।

নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বাসসকে বলেন, এ বছর জেলায় ২০০ কোটি টাকার কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে । আগামী সপ্তাহ থেকে জেলার ২৬টি হাট এবং জেলার বাইরে পশু বিপণন কার্যক্রম শুরু হবে। নাটোর থেকে দেশের বিভিন্ন স্থানে যেতে ইচ্ছুক খামারিদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমকে নিরাপদ করতে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১১

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১২

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৩

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৪

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৫

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৬

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৭

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৮

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৯

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

২০