News Editor
২৩ এপ্রিল ২০২২, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরনের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

ফরিদপুরে ডাস-বাংলাদেশ ট্রেনিং অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরনের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

২৩ এপ্রিল সকালে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের উপদেষ্টা মমতাজ হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ফরিদপুরের কৃষি কর্মকর্তা নির্মল কুমার দাশ। এ সময় বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম , নিম ফাউন্ডেশনের উপদেষ্টা মিসেস মমতাজ হাকিম, টিপু সুলতান, সুপারভাইজার,নিম প্রজেক্ট, ফরিদপুর উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিম ফাউন্ডেশনের আয়োজনে ও মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রডাক্টস, বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরন বিষয়ের ওপর এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ প্রদান করেন টিপু সুলতান এবং মোঃ হুমায়ন কবির। কর্মসূচির আওতায় বৃহত্তর ফরিদপুর এরিয়ার ৪০ জন করে ২ দিনে মোট ৮০ জন নারী পুরুষ শিক্ষার্থী এপ্রিল ২৩-২৪ তারিখে প্রশিক্ষণ গ্রহণ করবেন। আগামী ২৩ এপ্রিল এই প্রশিক্ষণ শেষ হবে এবং ওইদিন প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও ভাতা দেয়া হবে। প্রশিক্ষণের উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন। এছাড়াও বিপিসির প্রতিনিধি মিসেস ফাতেমা বিনতে রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০