ঢাকাবুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

News Editor
এপ্রিল ১০, ২০২৬ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার Sarah Cooke সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশের বিদ্যমান সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও টেকসই রাখার বিষয়েও মতবিনিময় হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।