ঢাকামঙ্গলবার , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফেরা কোথায় আটকে আছে, মুখ খুললেন সাকিব

News Editor
মার্চ ১৫, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফেরার বিষয়ে ইতিবাচক বিসিবি। তবে এরপরও তার দেশে ফেরা হচ্ছে না। তাই প্রশ্নটা ক্রমে বেড়েই চলেছে, কবে তিনি দেশে ফিরবেন? কোথায় আটকে আছে তার দেশে ফেরার পথটা? অবশেষে নিজেই সেসব বিষয়ে মুখ খুলেছেন পতিত আওয়ামী লীগ সরকারের এই এমপি।

পাকিস্তান সিরিজ চলার সময় সাকিবের দলে ফেরার গুজব জোরালো হয়েছিল। সমর্থকরা আশা করেছিলেন মিডল অর্ডার সামলাতে ও বোলিংয়ে ভারসাম্য আনতে সাকিব ফিরবেন। কিন্তু অমীমাংসিত আইনি বিষয়ের কারণে দেশের বাইরেই থাকতে হচ্ছে তাকে।

সাকিব বিষয়টি এড়িয়ে যাননি। তিনি বলেন, ‘আমি আশা করি ফিরতে পারব। সব কিছু আইনি জটিলতায় আটকে আছে।’

বিসিবি এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে বলেও ইঙ্গিত দিলেন সাকিব। তিনি বলেন, ‘বোর্ড এখন পর্যন্ত আন্তরিকতা দেখিয়েছে। একটু বেশি চেষ্টা করলে এই বিষয়গুলো আরও দ্রুত সমাধান হতে পারে।’

সাকিব সারা জীবন লড়েছেন খেলোয়াড়দের বিপক্ষে। দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনীতির মাঠেও ‘লড়েছেন’। তবে আদালতের লড়াই এবারই প্রথম। স্বীকার করলেন পরিস্থিতিটা তার কাছে অপরিচিত। তিনি বলেন, ‘এই আইনি বিষয়গুলো আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

তবে এসব মিটে গেলেই যে কেবল তিনি ফিরতে পারবেন, সেটাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তার কথা, ‘আইনি বিষয়গুলো মিটে গেলে যত দ্রুত সম্ভব ফিরে আসব। একদিন যদি বিষয়টার সমাধান হয়, ইনশাআল্লাহ পরদিনই ফিরব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।