News Editor
২৬ জুন ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি বোলারদের হতাশ করে লাঞ্চে শ্রীলঙ্কা

গল টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোপুরি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই মাত্র ২৭ রান যোগ করে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর ব্যাট হাতে দারুণ শুরু করেন দুই শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা।

ক্রীড়া ডেস্কঃ গল টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোপুরি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই মাত্র ২৭ রান যোগ করে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর ব্যাট হাতে দারুণ শুরু করেন দুই শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা।

মাত্র ২১ ওভারেই বিনা উইকেটে ৮৩ রান তুলে ফেলে লঙ্কানরা।

তাতে প্রথম সেশন শেষে পরিষ্কারভাবে চালকের আসনে সফরকারীরা।
বাংলাদেশ দিন শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে। তবে আগের দিন শেষদিকে একটু প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ টেকেনি। অভিষিক্ত স্পিনার সোনাল দিনুশার ঘূর্ণিতে শেষ উইকেট হারিয়ে থামে ইনিংস।

মিডউইকেটে দিনেশ চান্ডিমালের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাইজুল ইসলাম (৩৩)। বাংলাদেশের সর্বোচ্চ রান ওপেনার সাদমান ইসলামের ৪৬, তবে কেউই ফিফটি ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ৭৯.৩ ওভারে অলআউট ২৪৭ রানে।
শ্রীলঙ্কার হয়ে মাত্র ২২ রানে ৩ উইকেট নেন দিনুশা, আসিতা ফার্নান্ডোও পান ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে যেন ওয়ানডে মেজাজেই শুরু করেন পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। ইনিংসের প্রথম বলেই চার মেরে জানান দেন আক্রমণাত্মক মনোভাবের। প্রথম ৯ ওভারে তারা তুলে ফেলেন ৯টি চারসহ ৫৪ রান—ওভারপ্রতি রানরেট প্রায় ৬।

২১তম ওভারে গিয়ে দলীয় স্কোর ৮৩ ছাড়ায়। নিশাঙ্কা ৬৪ বলে ৪২ এবং উদারা ৬২ বলে ৪০ রান করে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

৯

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১০

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১১

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১২

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৩

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৪

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৫

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৬

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৭

Founding of YouTube A Short History

১৮

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৯

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

২০