News Editor
২২ জুন ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে আজ

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন আবেদনের সময়সীমা আজ রবিবার শেষ হচ্ছে। বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ১০০টির মতো দল আবেদন করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে দেড় মাসের মতো সময় বৃদ্ধি করে ইসি।

এনসিপিসহ কয়েকটি দল আজ আবেদন করার কথা রয়েছে।বিকেলে ৩টায় আবেদন জমা দেবে এনসিপি। জমা দেওয়ার পর দলটির প্রতীক সম্পর্কে  জানানো হবে।

দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার এনসিপির সাধারণ সভায় প্রতীয় নিয়ে আলোচনা করা হয়।

সেখানে ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করা হয়। এর মধ্যে অধিকাংশই ‘মুষ্টিবদ্ধ হাত’কে প্রতীক হিসেবে দেখতে চেয়েছেন।দলটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করা হয়েছে। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।

তিনি আরো বলেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী, নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।

এর আগে গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। দল হিসেবে নিবন্ধন পেতে ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় কমিশন।

এরপর গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানায় এনসিপি।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেয় দলটি। পরে ইসি ২২ জুন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ায়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Exploring Slot RTP & Volatility at Caswino Casino

Content Review 450-341677-45654d42a458

Großartige_Unterhaltung_erwartet_dich_mit_dem_fezbet_online_casino_und_zahlreic

Erlebnisreiche_Unterhaltung_mit_felixspin_casino_für_hohe_Gewinne_und_Spaß

Content Review 749-327178-5f95cf266173

Ergänzende_Strategien_von_erfahrenen_Spielern_zum_flexiblen_Einsatz_von_felix_s

Ergänzende_Strategien_für_Gewinnoptimierung_mit_fezbet_im_Online-Bereich

Coronavirus disease 2019

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

১০

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১১

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

১২

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১৩

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৪

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১৫

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৬

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৭

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৮

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৯

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

২০