News Editor
১৫ মে ২০২৫, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিদিন একটি শসা খান, উপকার দেখে চমকে যাবেন!

অনলাইন ডেস্ক :গরমকালে শরীর ঠান্ডা রাখা ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সঠিক খাদ্য নির্বাচন অত্যন্ত জরুরি। আর এই সময়ের জন্য এক অনন্য সুপারফুড হলো শসা। সাধারণ একটি সবজি মনে হলেও, শসার মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজমের উন্নতি, ওজন হ্রাস এবং হৃদরোগ প্রতিরোধে সহায়ক।

শসার বিশেষ গুণাগুণ

ডিহাইড্রেশন রোধে সাহায্য করে

শসার ৯৫ শতাংশই পানি, যা শরীরকে ঠান্ডা রাখতে এবং ডিহাইড্রেশন রোধে সাহায্য করে। গরমে অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে ইলেক্ট্রোলাইট হ্রাস পায়, যার কারণে ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয়। শসায় থাকা প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পেশির কার্যক্ষমতা এবং হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে।

কম ক্যালোরি, বেশি পুষ্টি

একটি মাঝারি আকারের শসায় মাত্র ৩০–৪০ ক্যালোরি থাকে, যা ওজন কমানোর জন্য আদর্শ। শসায় রয়েছে-

ভিটামিন সি : রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ভিটামিন কে : হাড়ের সুস্থতায় সহায়ক

পটাশিয়াম : রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর

ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ : হজম ও কোষ প্রতিরক্ষায় সাহায্য করে

হজমে সহায়ক

শসা যদি খোসাসহ খাওয়া হয়, তবে এটি উচ্চমাত্রার ডায়েটারি ফাইবার সরবরাহ করে। এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া পেট ভরা রাখায় অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়।

ত্বকের যত্নে শসা

শসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্ল্যাভোনয়েড ও ট্যানিন ত্বকের ওপর অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এছাড়া সিলিকা উপাদান ত্বকের ইলাস্টিসিটি বাড়ায় এবং গ্রীষ্মকালে ত্বকের শুষ্কতা ও ফোলাভাব রোধে সহায়তা করে।

খাদ্যতালিকায় শসা যুক্ত করার সহজ উপায়

শসা খুব সহজেই বিভিন্ন রূপে খাদ্যতালিকায় রাখা যায়-

» লেবু ও বিট লবণ মিশিয়ে কাঁচা শসা

» টমেটো, পেঁয়াজ, পুদিনা ও লেবু দিয়ে সালাদ

» ঠান্ডা শসার জুস বা স্মুদি

» দই দিয়ে তৈরি রাইতা

» হুমাস বা পনিরের সঙ্গে লো-কার্ব স্ন্যাকস

» গরমে সুস্থ থাকতে শসা রাখুন ডায়েটে

গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এবং হজম ভালো রাখতে প্রতিদিনের ডায়েটে শসা রাখা অত্যন্ত জরুরি। সহজলভ্য হলেও এর উপকারিতা অসাধারণ। প্রতিদিন একটি শসা খেলে আপনার শরীর অনেকটাই সুস্থ ও সতেজ থাকবে-নিঃসন্দেহে এটি গ্রীষ্মকালীন সুপারফুড!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

শূন্য পাস প্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৩

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৪

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৫

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৬

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৭

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৮

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৯

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২০