News Editor
৪ মে ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জম্মু-কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রামবান জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় ওই সৈন্যরা প্রাণ হারিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিহত সৈন্যরা হলেন অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে ৭০০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর গাড়িবহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে গাড়িটি শ্রীনগরের মহাসড়কের ব্যাটারি চশমা এলাকার গিড়িখাতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এই দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্য পাস প্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

১

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

২

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

৩

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৪

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৫

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৬

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৭

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৮

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৯

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১০

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১১

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১২

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১৩

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৪

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৫

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৬

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

২০