নিউজ ডেস্ক
২০ জানুয়ারী ২০২৪, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রীর সাথে হেফাজত ইসলামের সাক্ষাৎ,পাঠ্যক্রম সংশোধন করার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: নবনিযুক্ত শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে হেফাজত ইসলাম বাংলাদেশের ৭ সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেছেন।

শনিবার দুপুরে নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও লালখান বাজার মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি হারুন ইযহার, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনীর এর নেতৃত্বে সাত সদস্যের কওমি মাদ্রাসার নেতৃবৃন্দের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। তাদের মধ্যকার দীর্ঘক্ষণ আলোচনায় নেতৃবৃন্দ পাঠ্যপুস্তকে তাদের বিভিন্ন পর্যবেক্ষণ শিক্ষা মন্ত্রীর কাছে তুলে ধরেন।

এই সময় শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, পর্যবেক্ষণ গুলোর যৌক্তিক নানান যে দিক আছে তা আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে, পাঠ্যক্রমে সংশোধন করে সমাধান করা হবে। আগামীতেও সকলের সাথে আলোচনা চলমান থাকবে। ঈমান আকিদা বিরোধী বিতর্কিত কোন বিষয় যাতে না থাকে এ ব্যাপারে বর্তমান সরকার যত্নশীল, তবে দক্ষতা অর্জনের প্রশ্নে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানের মূল নীতিমালার সাথে সন্নিবেশিত কোনো পাঠ্য, উপাত্ত বা তথ্য এর ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা সামাজিক প্রভাবশালী গোষ্ঠীর সাথে আমরা আপোষ করবো না।

হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে উপস্থিত হতে না পারায় তিন মহাসচিব নব নিযুক্ত মাননীয় শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী তাদের সকল কথা অত্যন্ত গুরুত্বসহকারে শুনেছেন। তাঁর সাথে আলোচনায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং সমস্যা সমূহ সমাধানের বিষয়ে আশ্বস্ত হয়েছি আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।

এই সময় আরো উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের হাটহাজারীর শাখার সাংগঠনিক সম্পাদক মাওয়ানা আসাদ উল্লাহ, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ফারুকী, মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

দেশে ফের কমল স্বর্ণের দাম

১২

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৩

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৪

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৫

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৬

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৭

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৯

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

২০