নিউজ ডেস্ক
৩১ অগাস্ট ২০২৩, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে স্যাটেলাইট কারখানা নির্মাণ করার প্রস্তাব ফ্রান্সের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে স্যাটেলাইট কারখানা নির্মাণ করার প্রস্তাব দিয়েছে ফ্রান্স। এ বিষয়ে ঢাকার পক্ষ থেকেও সম্মতি রয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির জাকার্তা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ১১ সেপ্টেম্বর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার সফরে দেশটির বাংলাদেশে স্যাটেলাইট কারখানা করার প্রস্তাব নিয়ে আলোচনার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

জবাবে ড. মোমেন বলেন, আমরা প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট ফ্রান্সের সহায়তায় উৎক্ষেপণ করেছি। আমরা আরও দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চাই। ফ্রান্সের প্রযুক্তি ভালো। তারা স্যাটেলাইট কারখানা নির্মাণ করার প্রস্তাব করেছে। আমরা এটা বিবেচনা করছি, চিন্তা-ভাবনা করছি। তবে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। গত বছর আমরা যখন ফ্রান্সে গিয়েছিলাম, তখন তারা প্রস্তাবটা দিয়েছিল। আমরা এটি বিচার বিশ্লেষণ করে দেখছি। আমি মনে করছি, বিষয়টিকে আমরা স্বাগত জানাতে পারি।

ফ্রান্স থেকে বাংলাদেশ ১০টি এয়ারবাস কিনতে চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কিছু বিমান বিক্রি করতে চায়। আমরা রাজি হয়েছি। আমরা দশটি এয়ারবাস কিনব। এর মধ্যে দুটো হচ্ছে কার্গো বিমান। আমরা দুটো চাচ্ছি, বোয়িং ও এয়ার। মাঝখানে ডলার সংকটের কারণে কেনার প্রক্রিয়া দেরি হয়েছে।

নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে শেষে ঢাকা সফরে আসবেন ম্যাক্রোঁ। ১৯৯০ সালের পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের ঢাকা সফর হতে যাচ্ছে এটি। ঢাকা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

প্রসঙ্গত, ১৯৯০ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০