নিউজ ডেস্ক
৬ অগাস্ট ২০২৩, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুদক সচিবের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেছে।

রোববার (৬ আগস্ট) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠক শেষে মাহবুব হোসেন বলেন, কোনো রাজনৈতিক ইস্যু নয়, দুদকের আইন-কানুন সম্পর্কে জানতেই এসেছে মার্কিন প্রতিনিধিদল। দুদকের কার্যক্রম কীভাবে চলে, আইন ও বিধি-বিধান সম্পর্কে ধারণা নিয়েছে।

দুদক সচিব আরও বলেন, পারস্পরিক তথ্য আদান-প্রদানসহ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। অর্থ পাচার রোধের বিষয়ে সহযোগিতা কীভাবে হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছ।

রোববার তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। সফরের প্রথম দিনেই দুদকে বৈঠক করলেন প্রতিনিধিদলটির সদস্যরা।

ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও অর্থ পাচার নিয়ে কাজের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে মার্কিন প্রতিনিধিদলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০