স্টাফ রিপোর্টার
৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণকে হয়রানি না করতে পুলিশকে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ট্রেইলার : দেশের জনগণকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, নিরীহ জনগণকে কোনও ধরনের হয়রানি করবেন না। প্রয়োজনে তারা হয়রানির শিকার হলে ও বিপদে পড়লে তাদের সহযোগিতা করুন। আমাদের পুলিশ বাহিনীকে হতে হবে জনবান্ধব। পুলিশের ওপর জনগণ যেন আস্থা রাখতে পারে সেভাবে সে লক্ষ্যে কাজ করতে হবে। এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।পুলিশকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাসী দমনে পুলিশ শুধু দেশেই নয় দেশের বাইরেও সুনাম কুড়িয়েছে। মাদক নির্মূলে যে অভিযান চলমান সেটি অব্যাহত রাখতে হবে।তিনি বলেন, আমরা পুলিশকে বহুমুখীভাবে গড়ে তুলেছি, যাতে সর্বক্ষেত্রে মানুষ সুবিধা পায়। আমরা নতুন নতুন থানা, রেঞ্জ, র‌্যাব কার্যালয় গড়ে তুলেছি মানুষকে সেবা দেওয়ার জন্য। তাছাড়া পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য সারাদেশে ৩০টি ট্রেনিং সেন্টার খোলা হয়েছে। আমরা পুলিশদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব দিচ্ছি।প্রধানমন্ত্রী আরও বলেন, পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করবেন, তাদের পরিবারকে ৮ লাখ আর যারা আহত হবেন তাদের পরিবারকে ৪ লাখ টাকা করে প্রদান করা হবে।এর আগে সোমবার বেলা ১১টার দিকে সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সহস্রাধিক সদস্যদের সমন্বয়ে গঠিত ১০টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদলের নয়নাভিরাম কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। প্যারেডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।প্যারেড শেষে ২০১৮ সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের সর্বোচ্চ স্বীকৃতি বিপিএম-পিপিএম প্রদান করেন প্রধানমন্ত্রী। স্বীকৃতিপ্রাপ্তদের মধ্যে ৪০ জন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), ১০৪ জন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা এবং ১৪৩ জন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পান।জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় ডিএমপির গোয়েন্দা বিভাগের নিহত ইন্সপেক্টর মো. জালাল উদ্দিনকে পিপিএম ও ডিএমপির কনস্টেবল মরহুম মো. শামীম মিয়াকে বিপিএম দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তাদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর পদক তুলে দেন।প্যারেড শেষে রাজারবাগ পুলিশ লাইন্সে স্থাপিত পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর স্টল পরিদর্শন এবং পুলিশ সদস্যদের সঙ্গে কল্যাণ সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক–জঙ্গি নির্মূল করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো এবারের পুলিশ সপ্তাহ। ৫ দিনব্যাপী এ কর্মসূচি চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০