Hamidul Haque
১৭ জুলাই ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিটনের পারফরম্যান্স নিয়ে যা বললেন নাফিস

লিটনের পারফরম্যান্স নিয়ে যা বললেন নাফিস

ক্রীড়া প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না লিটন দাসের। ব্যাট হাতে বড় রান করতে পারছিলেন না তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রান না পেলেও পরের দুই ম্যাচে করেছেন যথাক্রমে ৭৬ এবং ৩২ রান। লিটনের এই ঘুরে দাঁড়ানো মুগ্ধ করেছে টিম ম্যানেজার নাফিস ইকবালকে।

আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে ফিরে নাফিস বলেন, ‘এটা তার জন্য মোটেও সহজ ছিল না। ও যেভাবে সিরিজে এসেছিল, একটা খারাপ সময় যাচ্ছিল। বাংলাদেশের আমরা সবাই খুব আবেগী, খারাপ সময় গেলে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল করা হয়। এরকম জায়গা থেকে ঘুরে দাঁড়ানো দুর্দান্ত। লিটন নিজের ক্যারেক্টার শো করেছে।’

পুরো দলের মানসিক দৃঢ়তা নিয়ে নাফিস বলেন, ‘যেভাবে তারা খেলেছে, তারা নিজেদের ক্যারেক্টার প্রমাণ করেছে। এই সফর সহজ ছিল না। শুরু করেছিলাম আমরা খুব ভালো টেস্ট খেলে, যেই টেস্টের ড্রটা আপনি উইনিং ড্র বলতে পারবেন। পরের টেস্ট ম্যাচটা আমাদের ভালো যায়নি।’

নাফিস ইকবাল আরো বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, ওটাও ইতিবাচক ছিল। এরপর যদিও আমরা সিরিজ জিততে পারিনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১১

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১২

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৩

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৪

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৫

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৬

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৭

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৮

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৯

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

২০