Hamidul Haque
৬ মে ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৮ পরীক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে চলমান এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে অবহেলায় ৩ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ মে) উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন।

জানা যায়, মঙ্গলবার পরীক্ষা চলাকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে অবাধে অসদুপায় অবলম্বন করতে দেখে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ ছাড়া মোবাইল ফোন সঙ্গে রাখায় জে এম কামিল মাদরাসা কেন্দ্রের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

সেই সঙ্গে ইসলামিয়া সরকারি হাই স্কুল কেন্দ্রের আরেক শিক্ষককে মোবাইল ফোন সঙ্গে রাখা ও নিজের মেয়ে পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও দায়িত্ব পালন করায় অব্যাহতি দেওয়া হয়।
নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, চলমান পরীক্ষায় নকলের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১১

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১২

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৩

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৪

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৫

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৬

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৭

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৮

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৯

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

২০