Hamidul Haque
৪ মে ২০২৫, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাশুড়ি খুনের ঘটনায় জামাই আটক

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনায় অভিযুক্ত মনির হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই)। শনিবার দিবাগত ভোর রাতে কুমিল্লা সদরের কোটবাড়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৪ মে) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।

পিবিআই জানায়, গত ১ মে রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় মনির হোসেন তার স্ত্রী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়।

এক পর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আহত করেন। শাশুড়ি ফজিলা খাতুন বাধা দিলে মনির হাতে থাকা ছুরি দিয়ে তাকেও আঘাত করেন। এ ঘটনায় দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাশুড়ি ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্ত্রী রুমা আক্তার মুক্তাগাছা থানায় মামলা দায়ের করে। এরপর থেকে মনির পরিচয় গোপন করে আত্মগোপনে ছিল।
এ ঘটনায় পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগিতায় মাত্র দুই দিনের মধ্যেই হত্যাকান্ডে জড়িত মনির হোসেনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রবিবার মনিরকে আদালতে সোপর্দ করা হলে তিনি আদালতে নিজেকে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১০

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১২

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৩

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

১৪

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

১৫

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

১৬

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের

১৭

ঈদুল আজহা কবে, ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক

১৮

মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন

১৯

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

২০