নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৩, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের সময় পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন যে আদেশ দেবে পুলিশ সে অনুযায়ী কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ শত বছরের পুরনো একটি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের জনবল বেড়েছে, লজিস্টিকস বেড়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা তদন্ত করছি। আমাদের সক্ষমতা বেড়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতিও আছে।

শুক্রবার সকা‌লে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে জেলার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন আই‌জি‌পি।

তিনি বলেন, একটা সময় ছিল যখন দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হলি খেলা চলছিল। প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে পুলিশ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে কাজ করেছে।

আইজিপি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থাও একসাথে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। নির্বাচনকালেও সেভাবে দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত। একসময় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিল। এখন সেই অবস্থা থেকে আমরা কোথায় এসেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করছি।

পুলিশ প্রধান বলেন, আমি এ এলাকার সন্তান। ঝড়, বন্যা সবকিছু মোকাবেলা করে আমাদের সংগ্রামী জীবন। আমরা বন্যা, ঝড় মোকাবেলা করে সফলভাবে টিকে আছি। বঙ্গবন্ধু বলেছিলেন বাঙালিকে ‘দাবায়ে রাখতে পারবা না’। সুনামগঞ্জবাসীকেও কেউ দাবায়ে রাখতে পারেনি। যত দুর্যোগ আসুক আমরা সবাই মিলে একসাথে দুর্যোগ মোকাবেলা করেছি।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আইজিপি দুইশত দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও বস্ত্র তুলে দেন। পরে আইজিপি বিশেষ কল্যাণ সভায় সুনামগঞ্জের অফিসার ও সদস‌্যদের সাথে মতবিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০