ঢাকাশুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় রাত্রি যাপন করতে এসে বসত বাড়িতে চুরি

News Editor
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

 বরগুনায় দূর সম্পর্কের আত্মীয় রাত্রি যাপন করতে এসে বসত বাড়িতে চুরি করে ১ ভরি স্বর্ণালংকার ও এক লক্ষ টাকা নিয়ে মধ্যে রাতে পালিয়ে যায় চোর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসা তলী ভূত মারা গ্রামের আব্দুল গনি হাং এর ছেলে মো. নান্টু মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ঘটনা স্থানে গিয়ে জানা যায়, দূর সম্পর্কের চাচা মোঃ আতাহার হাং রাত্রি যাপন করতে এসে ভাতিজা নান্টু মিয়ার বাড়িতে চুরি করে মধ্যরাতে পালিয়ে যায়। ৫ নং আয়লাপাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের ছয়জুদ্দিন হাং এর ছেলে মোঃ আতাহার হাং এর বিরুদ্ধে চোরের অভিযোগ ওঠে।

ভুক্তভোগী নান্টু মিয়া বলেন, আমার দূর সম্পর্কের চাচা আতাহার হাং ইফতারের কিছুক্ষণ আগে আমার বাড়িতে আসেন। আসার পরে চাচাকে বসতে দেই এরপর একসাথে ইফতার করি। ইফতার করার পর অনেকক্ষণ ধরে বসে আছেন। চাচাকে বললাম রাত্রে কি থাকবেন একবার বলার সাথে সাথেই থেকে গেল। ভোর রাতে সেহেরি খেতে উঠে চাচাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করি। খোঁজার পরও চাচাকে না পেয়ে আমার মনে সন্দেহ হওয়ায়। শোকেসের কাছে গিয়ে দেখি শোকেসের তালা ভাঙ্গা কাপড় চোপড় এলোমেলো পার্স ব্যাগ খোলা। পার্স ব্যাগের মধ্যে ১ ছড়া চেইন ও এক জোড়া কানের ঝুমকা মোট এক ভরি স্বর্ণ ও এক লক্ষ টাকা ছিল তা কিছুই দেখিনা।

আইনি ব্যবস্থা বা মামলা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই মামলা করব তার আগে আত্মীয়স্বজনের সাথে কথা বলে নেয়া দরকার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, এ ঘটনা আমার অবগত নয়, তবে যদি লিখিত অভিযোগ পাই আমি আইনি ব্যবস্থা নিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।