নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৯৪ আসনে প্রার্থীকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দিতে ইসিতে জাতীয় পার্টির চিঠি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড ২৯৪ আসনে প্রার্থী চূড়ান্ত করে লাঙ্গল প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত এ চিঠি ইসিতে পাঠানো হয়।

নির্বাচনে বিজয়ীদের নাম জানা যাবে সোমবারই: নজরুল ইসলাম খান
এতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড ২৯৪ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে জিএম কাদের তা অনুমোদন দিয়েছেন। এসব প্রার্থীকে লাঙ্গল প্রতীক বরাদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় চিঠিতে।

এদিন বিকেলে ২৮৩টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমরা খেলে যাবো, লড়াই করে যাবো। সব প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে ২৮৩টি আসনে নির্বাচন করবে জাপা। আসন সমঝোতার সংখ্যার বিষয়ে রাতে জানাতে হবে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের নেয়া পদক্ষেপেরও প্রশংসা করে চুন্ন বলেন, জাপা আস্থাশীল, সরকার নির্বাচন কমিশনকে সাহায্য করছে। নির্বাচনে দেশের মানুষ ভোট দেবে বলে আমরা আশা করি। তিনি বলেন, সমঝোতা হয়েছে, তবে আসন সংখ্যার বিষয়ে রাতে জানাতে হবে। আমরা বলতে চাই নির্বাচনে জাতীয় পার্টি জোরদারভাবে যাবে।

তিনি আরও করেন, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে, নির্বাচন পর্যন্ত চলবে। নির্বাচন অর্থবহ করাই আমাদের মূল লক্ষ্য। কিছু কিছু আসন নিয়ে অন্যদলের সঙ্গে কৌশলগত সম্পর্ক থাকতে পারে। নির্বাচনে স্বতন্ত্র বা বিদ্রোহী নিয়ে ভাবছে না জাপা।

এদিন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) জন্য ২৬টি এবং ১৪ দলীয় জোটের অন্য শরিকদের জন্য ৬টি সংসদীয় আসন ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাপার সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫ ও ৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ ও ৮, নারায়ণগঞ্জ-৫ আসন। এই আসনগুলোতে দলীয় কোনো প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

অন্যদিকে ১৪ দলীয় জোটের অন্য শরিকদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- বগুড়া ৪, রাজশাহী ২, কুষ্টিয়া ২, বরিশাল-২, পিরোজপুর-২ ও লক্ষ্মীপুর-৪। এসব আসনেও দলীয় প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ। ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০