News Editor
১৭ মে ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা

অনলাইন ডেস্ক: সাধারণ সদস্যদের স্বার্থ সংরক্ষণে চরমভাবে ব্যর্থ হওয়া এবং অধিকাংশ পদের দায়িত্বপ্রাপ্তরা পদত্যাগ করায় বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭মে) আয়কর ক্যাডারের সাধারণ সদস্যদের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

তারা বলছেন, বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের দায়িত্ব বিসিএস (কর) ক্যাডারের সদস‍্যদের স্বার্থ সংরক্ষণ করা। কিন্তু সাম্প্রতিককালে অ্যাসোসিয়েশন সাধারণ সদস্যদের স্বার্থ সংরক্ষণে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে কর ক্যাডারের প্রায় সব সদস্য মনে করেন। এ কারণে অ্যাসোসিয়েশন তার সদস্যদের নিকট গ্রহণযোগ্যতা হারিয়েছে। ইতোমধ্যে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছেন।

সাধারণ সদস্যরা মনে করে, তথাকথিত অনির্বাচিত অ্যাসোসিয়েশন তার কার্যক্ষমতা হারিয়েছে। সে কারণে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন সাধারণ সদস্যগণ অনির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত বলে ঘোষণা করছে। বিলুপ্ত কমিটির কেউ যেন অ্যাসোসিয়েশনের নামে কোনো সভা আহবান না করে এবং মিডিয়া বা অন্য কোথাও অ্যাসোসিয়েশনের পক্ষে কোনো বক্তব্য না দেয়। অ্যাসোসিয়েশনের পদ ব্যবহার করে দেওয়া কারও বক্তব্য বিসিএস (কর) ক্যাডারদের পক্ষ হতে কোনো বক্তব্য নয়, বরং তা ব্যক্তিগত বক্তব্য হিসেবে বিবেচিত হবে এবং এর দায়ভার ওই ব্যক্তি সম্পূর্ণভাবে বহন করবে।

তারা আরও বলছেন, এনবিআর বিলুপ্ত করে জারী করা অধ্যাদেশ বাতিলে কাস্টমস সার্ভিসের যৌথভাবে কর্মসূচি পালিত হচ্ছে। আমরা আশা করি শিগগিরই যৌক্তিক দাবি পূরণ হবে। অধ্যাদেশ বাতিলের পর আমরা প্রাণের অ্যাসোসিয়েশনকে নতুন ভাবে গড়ে তুলবো।

প্রসঙ্গত, ইতোমধ্যে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক উপকর কমিশনার নাজমা পারভিন, সাংস্কৃতিক সম্পাদক উপকর কমিশনার রইসুন নেসা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক উপকর কমিশনার মো. ফিরোজ কবির, সহ-গবেষণা সম্পাদক উপকর কমিশনার মো. ফারুক হোসেন, সহ-সমাজকল্যাণ সম্পাদক উপকর কমিশনার মো. আবদুল্লাহ ইউসুফ, সহ-ক্রীড়া সম্পাদক উপকর কমিশনার মো. জিল্লুর রহমান। নির্বাহী সদস্য উপকর কমিশনার মো. নেফাউল ইসলাম সরকার, মাফরোজ সুলতানা ইমা, মোছা. ফাতেমা খাতুন, মো. জোনায়েদ হোসেন, তানজিনা রহমান, সহকারী কর কমিশনার তামজিদ ইয়াসমিন ও মো. সাইফুদ্দিন খানসহ অন্তত কমিটির ২০ সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০